সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ডিসেম্বর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

About Jafor Uddin Firoj

স্বপ্ন দেখেই যাত্রা শুরু, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিরলস প্রচেষ্টায় এগিয়ে চলেছেন জাফর উদ্দিন, যিনি মিডিয়া ও সমাজসেবায় ‘জেইউ ফিরোজ’ নামেই বেশি পরিচিত। তিনি একজন তরুণ ব্রডকাস্ট প্রফেশনাল, উদ্যমী স্বেচ্ছাসেবক এবং ডিজিটাল মিডিয়া এক্টিভিস্ট। জেইউ ফিরোজের শৈশব কেটেছে ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ শ্রীধরপুর গ্রামে। তার শিক্ষাজীবনের শুরু নূরানী মাদ্রাসায়, এরপর ঢাকায় একটি মাদ্রাসায় অধ্যয়ন করেন। পরবর্তীতে তিনি ফেনীর আল জামেতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন এবং সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। বর্তমানে তিনি ফেনী সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত। কর্মজীবন শুরু হয় ২০১৯ সালে, ফাগুন লাইভে একজন ব্রডকাস্ট প্রডিউসার হিসেবে। এরপর মিডিয়া জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে থাকেন। ২০২৪ সালে তিনি দৈনিক ফেনীতে একজন অনলাইন এক্সিকিউটিভ হিসেবে যোগ দেন এবং সাংবাদিকতা ও ডিজিটাল প্ল্যাটফর্মে তাঁর অবদান অব্যাহত আছে। তবে কেবল পেশাগত অর্জনেই সীমাবদ্ধ নয় তার গল্প। তিনি ইউনিসেফের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সহায় এর ...