সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

About Jafor Uddin Firoj





স্বপ্ন দেখেই যাত্রা শুরু, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিরলস প্রচেষ্টায় এগিয়ে চলেছেন জাফর উদ্দিন, যিনি মিডিয়া ও সমাজসেবায় ‘জেইউ ফিরোজ’ নামেই বেশি পরিচিত। তিনি একজন তরুণ ব্রডকাস্ট প্রফেশনাল, উদ্যমী স্বেচ্ছাসেবক এবং ডিজিটাল মিডিয়া এক্টিভিস্ট। জেইউ ফিরোজের শৈশব কেটেছে ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ শ্রীধরপুর গ্রামে। তার শিক্ষাজীবনের শুরু নূরানী মাদ্রাসায়, এরপর ঢাকায় একটি মাদ্রাসায় অধ্যয়ন করেন। পরবর্তীতে তিনি ফেনীর আল জামেতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন এবং সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। বর্তমানে তিনি ফেনী সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত। কর্মজীবন শুরু হয় ২০১৯ সালে, ফাগুন লাইভে একজন ব্রডকাস্ট প্রডিউসার হিসেবে। এরপর মিডিয়া জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে থাকেন। ২০২৪ সালে তিনি দৈনিক ফেনীতে একজন অনলাইন এক্সিকিউটিভ হিসেবে যোগ দেন এবং সাংবাদিকতা ও ডিজিটাল প্ল্যাটফর্মে তাঁর অবদান অব্যাহত আছে। তবে কেবল পেশাগত অর্জনেই সীমাবদ্ধ নয় তার গল্প। তিনি ইউনিসেফের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সহায় এর অর্থ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি প্রগ্রেস হেল্ড এইড ফাউন্ডেশন-এর সক্রিয় সদস্য ছিলেন এবং সরকার নিবন্ধিত যুব সংগঠন সহযাত্রী ইয়ুথ সোসাইটি-এর অর্থ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কোভিড-১৯ মহামারির সময়, তিনি দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনেশন ক্যাম্পে স্বেচ্ছাসেবকদের টিম লিডার হিসেবে নেতৃত্ব দেন—যা তার মানবিকতা ও নেতৃত্বের উৎকৃষ্ট প্রমাণ। বিশেষ দক্ষতা: জেইউ ফিরোজ একজন প্রশিক্ষিত গ্রাফিক ডিজাইনার, যিনি সরকারি অনুমোদিত কোর্স সম্পন্ন করেছেন। ডিজিটাল মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েশন, ব্রডকাস্টিং ও ভিজ্যুয়াল ডিজাইন—সবকিছুতেই তার দক্ষতা অনন্য।



Journey of JU Firoj

Jafor Uddin, widely known as JU Firoj, is a young broadcast professional, dedicated volunteer, and passionate digital media activist. He started his journey with a dream—and with hard work and determination, he continues moving forward to make that dream a reality.

JU Firoj grew up in South Sridharpur village of Daganbhuiyan Upazila in Feni. His education began at a Noorani Madrasa in childhood. Later, he studied at a madrasa in Dhaka. He completed his Dakhil from Al Jametul Falahia Kamil Madrasa in Feni and passed HSC from Government Iqbal Memorial College. Currently, he is studying for his Bachelor's degree under the National University at Feni Government College.

His professional career began in 2019 as a Broadcast Producer at Fagun Live. In 2024, he joined Dainik Feni as an Online Executive, where he continues contributing to journalism and digital media with dedication.

But JU Firoj’s story is not only about work—he is also deeply involved in social service. He volunteered with UNICEF and worked as the Finance Secretary of the local organization Shohay. He was also an active member of the Progress Health Aid Foundation, and served as Finance Secretary of Sohjatri Youth Society, a government-registered youth group.

During the COVID-19 pandemic, he led the volunteer team at the vaccination camp in Daganbhuiyan Upazila Health Complex, playing a key role in helping the community.

Special Skills:
JU Firoj is a trained graphic designer, certified by a government-approved course. He has strong skills in digital media, content creation, broadcasting, and visual design.

সর্বাধিক পঠিত

সাপ কামড়ানোর পর করনীয়

অনেকের ধারণা সাপকে কিছুটা আঘাত করে চলে গেলে সাপ লোকটাকে চিনে রাখে এবং রাতে সাপ ওই আঘাতকারী লোকের বাড়ি গিয়ে দংশন করে। মুলত সাপের স্মৃতি শক্তি খুবই কম এবং ঘরে গিয়ে দংশন করা...

রক্ত সম্পর্কৃত তথ্য সমূহ

জানা অজানা তথ্য ➤পৃথিবীতে শতকরা 32.3% মানুষের A+ group রক্ত আছে। ➤পৃথিবীতে শতকরা 6.5% মানুষের A- group রক্ত আছে। ➤পৃথিবীতে শতকরা 9.4% মানুষের B+ group রক্ত আছে। ➤পৃথিবীতে শতকরা 1.7% মানুষের B- group রক্ত আছে। ➤...