সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

রক্তের প্রসঙ্গিক তথ্য সমূহ

★★ প্রাসঙ্গিক তথ্য ১: একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে গড়ে ৫ থেকে ৬ লিটার রক্ত থাকে। প্রধানত অস্তিমজ্জায় রক্ত উৎপন্ন হয় । ★★ রক্তের উপাদান : রক্ত প্রধানত দুটি উপাদান নিয়ে গঠিত । যথা : ★★ রক্তরস বা প্লাজমা: রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশকে রক্তরস বা প্লাজমা বলে ।এই রক্তরসে রক্তকণিকা ভাসমান অবস্থায় থাকে ।রক্তরসে পানির পরিমাণ ৯২% । এছাড়াও রক্তরসে গ্লুকোজ, অ্যামাইনো এসিড, ফ্যাটি এসিড, গ্লিসারল, আমিষ (যেমন : অ্যালুবুমিন, ফিব্রিনোজেন), খনিজলবণ, হরমোন, ভিটামিন, ইউরিয়া, এন্টিবডি, অক্সিজেন, কার্বনডাইঅক্সাইড ও অন্যান্য বর্জ্য পদার্থ । ★★ রক্তকণিকা: রক্তরসের মধ্যে ছড়ানো বিভিন্ন ধরনের কোষকে রক্তকণিকা বলে । রক্তের ৪৫% হলো রক্তকণিকা । মানুষের রক্তে তিন ধরণের কণিকা থাকে । লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা ★★ রক্তের কাজ: রক্ত সারা দেহে পানি ও তাপের সমতা রক্ষা করে । লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের মাধ্যমে ফুসফুস থেকে কোষে কোষে অক্সিজেন পরিবহণ করে । শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়য় রোগজীবাণু ধ্বংস করে দেহকে সুস্থ রাখে । দেহের কোন স্থ...

রক্তদানে সচেতনতা বৃদ্ধি

✹✹ আমরা সবাই রক্তদাতা ✹✹ ✍  রক্ত দানে মানুষকে সচেতন করাই এখন আমাদের প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ। সবাই যখন রক্ত দানের সকল ভয় দূর করে নিজের দায়িত্ববোধ থেকে রক্ত দানে এগিয়ে আসবে তখন মুমূর্ষু রোগীর জন্য রক্তে র আর অভাব হবে না আমি বিশ্বাস করি। রক্ত দানে সচেতনতা বৃদ্ধিতে সবসময় আমরা কাজ করে যাচ্ছি। আপনিও এগিয়ে আসুন আমাদের সাথে। অনেকে আমাদের  বলেন "রক্তদানের কাজ প্রকাশ্যে করার কোন মানে নাই, ভাল কাজ নিভৃতে করতে হয়। কিন্তু আমার কথা কিছুটা ভিন্ন... আপনাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হবে। আমরা খারাপ কাজ প্রকাশ্যে করি নির্লজ্জের মত, তবে ভাল কাজ কেন নিভৃতে করতে হবে? ভাল কাজকে যদি আমরা ভাল ভাবে তুলে না ধরি, তাহলে নতুন রক্তদাতা আসবে কোথা থেকে? নতুনদের উৎসাহিত কে করবে? ভাল কাজ প্রকাশ পাক, অন্যরা অনুপ্রাণিত হোক। এতে ভাল কাজের পথ সবার কাছে দৃশ্যমান হবে।